চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ মোঃ শাীন আলম সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীনে বর্তমান পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অাওতায় চাঁপাইনবাবগঞ্জের চৌডলা ইউনিয়নে প্রথমবারের মতো ‘ব্যাংক এশিয়ার’ মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা হচ্ছ। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকালে ইউনিয়স্থ বয়ষ্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী প্রায় ১৬০০+ জনকে এ ভাতা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান , মুহাঃশাহ আলম, ইউপি সচিব মুনসুর আলী ও ইউপি সদস্যসহ গ্রাম পুলিশগন। উল্লেখ্য, ভাতা ভোগীদের সমাজিক নিরাপত্তা ও যাতায়াত হয়রানি দূর করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।