শৈলকুপা (ঝিনাইদহ) থেকে, রাকিবুজ্জামান জিহাদ:করোনা
ভাইরাসের সাথে যুদ্ধ করে পুরোপুরি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেলেন শৈলকুপা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার সহ ৭ জন কর্মচারী। সোমবার (১৮ মে)
সকালে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফুল ও ফল দিয়ে এক
অভিবাদন অনুষ্ঠানের মাধ্যমে ছাড়পত্র দেয়া হয়।
ছাড়পত্র
পাওয়া ব্যক্তিরা হলেন, ডেন্টাল সার্জন ডাঃ জে এম খসরু আল মামুন রেজা,
পরিসংখ্যানবিদ বখতিয়ার হোসেন, স্টোর কিপার মাসুদ রানা, এক্স-রে ম্যান
আব্দুস শুকুর, জগদীশ কুমার, এনামুল হক তুহিন, টিএইচও’র ব্যক্তিগত গাড়ীচালক
সোহেল রানা।
অভিবাদন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, মেডিকেল
অফিসার ও মুখপাত্র করোনা সেল ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, শৈলকুপা উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন সহ স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল
ডাক্তার, নার্স ও কর্মচারী বৃন্দ।
এসময়
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, করোনা আক্রান্ত ঐ
৭জন এখন পুরোপুরি সুস্থ। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তাদেরকে
ছাড়পত্র দিয়েছি।
উল্লেখ্য,
গত ২৪ এপ্রিল হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্য কর্মীর শরীরে করোনা উপসর্গ
দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে যশোর ল্যাবে পাঠায়।
২৬ এপ্রিল ঐ স্বাস্থ্য কর্মী শরীরে করোনার পজিটিভ রিপোর্ট আসে। এরপর একে
একে হাসপাতালে কর্মরত ডাক্তার ও কর্মচারী সহ ৯ জনের শরীরে করোনা পজেটিভ
শনাক্ত হয়।