চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,শাহীন আলমঃ
চাঁপাইনবাবগঞ্জের
গোমস্তাপুরে করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য
করে বিভিন্ন মার্কেট খোলা রাখায় এবং জনসমাগম আশংকাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায়
জনস্বার্থে অনিদিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার
দুপুরে উপজেলার চৌডালা, রহনপুর ষ্টেশনবাজার ও পুরাতন বাজারে গোমস্তাপুর
থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ
আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের দুটি টিম মার্কেটগুলোতে উপস্থিত হয়ে
দোকানপাট বন্ধ করে দেয়।
এ
প্রসঙ্গে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, সরকারী
নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করে উপজেলার বিভিন্ন মার্কেট গুলোতে উপচে
পড়া ভিড় লক্ষ করা গেছে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুকি
এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য গত সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমে
গোমস্তাপুরে মার্কেটগুলোতে জনসমাগম বৃদ্ধি সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে
স্থানীয় পুলিশ প্রশাসন এ ব্যবস্থা গ্রহন করে।