আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি মো: ইসরাফিল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক খাঁন বাবলু প্রমুখ। চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা দরে ৩হাজার ৩৪১মেট্টিক টন ধান ক্রয় করা হবে। এছাড়াও উপজেলার মিলারদের কাছ থেকে ৩৬ টাকা দরে ৩হাজার ৩৯৬ মেট্টিক টন সিদ্ধ চাল ও ৩৫ টাকা দরে ৩৩৭মেট্টিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।#