শাহীন আলম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ
জেলার গোমস্তাপুর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী
কে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার সকালে (১২ মে ) গোমস্তাপুর হাটখোলা
থেকে তাকে গ্রেফতার করেন র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতারকৃত ব্যক্তি হল – জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মজিবুর রহমান (৪০)।
চাঁপাইনবাবগঞ্জ
র্যাব-৫ জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে
পারে গোমস্তাপুরের হাটখোলা বাজারে অস্ত্র কেনা বেচা হচ্ছে। এমন সংবাদের
ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর অভিযানিক একটি দল। অভিযান
চলাকালীন সন্দেহজনক এক ব্যক্তির হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি চালিয়ে ২
টা পিস্তল 6.75mm, ২ টি পিস্তল’র মধ্যে একটি ইউএসএ অপরটি হচ্ছে ইটালি, ৪ টি
ম্যাকজিন, ১২ রাউন্ড গুলি, ১ টি মোবাইল ফোন, ২ টি সিমসহ তাকে হাতেনাতে আটক
করে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।