মুহাম্মদ আরফাত হোসেন – চট্টগ্রাম প্রতিনিধিঃ- বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে পুরো বিশ্ব আজ কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিরাজ করছে সংকটকালীন পরিস্থিতি। করোনার এ সংকটকালীন সময়ে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজন পৌরসভা শাখার ব্যবস্থাপনায় ত্রান কার্যক্রমের অংশহিসেবে “সেনানী উপহার” বিতরণ করা হয়েছে। গতকাল (৭ই মে) বৃহাস্পতিবার রাউজান জালিল নগরস্থ পৌরছাত্রসেনা কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আহমাদুল ইসলাম কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন এর সঞ্চালনায় ‘সেনানী উপহার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাউজান উপজেলার সভাপতি মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম রেজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার স্কুল বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মনির উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম, ছাত্রনেতা মুহাম্মদ আরফান উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ রিয়াদ,রাসেল,মাহফুজুল হায়দারজীবন, আরিফ বিল্লাহ,রিদোয়ান,সারোয়ার,আমিনুল ইসলাম,রায়হান,রবিউল,আবুল হোসেন,সায়মন, নঈম,খায়রুল ইসলাম মুবিন,মুহাম্মদ তাউসিফ প্রমূখ।