গোমস্তাপুর প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও রহনপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতার লক্ষ্যে রহনপুর ফায়ার সার্ভিস মূল সড়কে জীবণুনাশক স্প্রে করেছে। বুধবার রহনপুর ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা পৌর এলাকার পুরাতন বাজার খোয়াড়মোড় ও গোমস্তাপুর এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে। ওই স্থানগুলোতে জীবাণুনাশক পানি দিয়ে সড়ক ভেজানো, ছিটানো ও জনবহুল স্থান গুলো স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মাহবুব, সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিমসহ অন্যরা।