মোঃ আহসান হাবীব ঃ চুয়াডাঙ্গা জেলা পাঁচটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন নবগঠিত দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান। মার্চ ২০/ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই পুরস্কার ভূষিত হন। করনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকিও বিস্তার প্রতিরোধে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার (২৮ এপ্রিল) মাসিক অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন করেন। দর্শনা থানাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন। তার এই পুরস্কার অর্জনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন