রাকিবুজ্জামান জিহাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোববার(২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম খবরটি নিশ্চিত করেছেন। তার বাসা ঝিনাইদহ চাকলাপাড়ায়। তিনি শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত।
শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, হাসপাতালের পরিসংখ্যানবিদ আক্রান্ত হয়েছেন। যার রিপোর্ট সকালে হাতে পেয়েছি। হাসপাতালের বর্হিবিভাগে সেবা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওই পরিসংখ্যানবিদের সংস্পর্শে আসা বর্হিবিভাগে ডাক্তার ও নার্সদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঝিনাইদহ সদরে ২ জন, কালীগঞ্জে ২ জন ,কোটচাঁদপুর ১ জন, মহেশপুরে ১জন ও শৈলকুপাতে ২ জনের দেহে করোনা শনাক্ত।