মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ বর্তমানে করোনা ভাইরাস একটি
আতঙ্কের নাম। করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমন ঠেকাতে সিরাজগঞ্জের
কাজিপুর উপজেলার লগডাউন হওয়া ৬ টি ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন
এলাকায় ২৪ ঘন্টা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ্ধসঢ়;উপজেলা পরিষদের চেয়ারম্যান
খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ।
দেশের চলমান ক্রান্তিলগ্নে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রানঘাতী করোনা
ভাইরাসের সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কয়েকটি
ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কাজিপুরের থানা পুলিশ। কাজিপুর থানার অফিসার
ইনচার্জ (ওসি) একেএম লুৎফর রহমানের সৃজনশীল পরিকল্পনা ও বাস্তবায়নের কারনে
থানা পুলিশ জনতার বন্ধু হিসেবে সকলের পাশে দাড়িয়ে পুলিশের সুনাম রক্ষায়
কাজ করছে। ইতিমধ্যেই কাজিপুর থানা পুলিশ করোনা ভাইরাস স¤পর্কে মানুষের
মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং,লিফলেট বিলি ও থানার মূল গেটে রয়েছে
বাধ্যতামূলক হাত ধোয়ার ব্যবস্থা আর টাঙ্গানো হয়েছে সচেতনতা মূলক পোস্টার।
ইনফ্রায়েড থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা,থানার উদ্যোগে
সচেতনতা মুলক হতদরিদ্রদের মাঝে সহায়তা প্রদান,বাজার মনিটরিং করতে
প্রশাসন কে সহযোগীতা প্রদান। ঢাকা,নারায়গঞ্জ থেকে আগমনকারীদের
ঠেকাতে নদীপথে টহল জোরদার,কাজিপুর থেকে ঢাকাগামী লোকদের ঠেকাতে
নদীপথে/সড়ক পথে টহল সচল রাখা সার্বক্ষনিক নদী পথে স্পীড বোর্ড দিয়ে
প্যাট্রেল ডিউটি চালু রাখা । গতকাল বৃহস প্রতিবার ২৩ এপ্রিল ২০২০
সরজমিনে গিয়ে মেয়াই ঘাট ও মাছুয়াকান্দি ঘাটে টহলরত পুলিশদের দায়িত্ব
পালন করতে দেখা যায় । এ টহলরত অভিযানের সাথে ছিলেন থানা অফিসার ইনচার্জ
একেএম লুৎফর রহমান,ওসি তদন্ত আনিসুর রহমান কয়েক জন এএস আই সহ পুলিশ
বাহিনী। এছাড়া ও তারা ছোট-বড় বাজারগুলোতে জনসমাগম কমানো আর
দ্রবমূল্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার টহল। সামাজিক দুরুত্ব বজায়
রাখতে রাস্তা ঘাট হাট বাজার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো । বিদেশ ফেরত
প্রবাসী এবং ঢাকা-নারায়ণগঞ্জসহ অন্য এলাকা থেকে আসা ব্যক্তিদের হোম
কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এবং সরকারী সকল নির্দেশনা বাস্তবায়নে
২৪ঘন্টা কাজ যাচ্ছে।এসবের পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না
হওয়ার বার্তাও দিচ্ছেন তাঁরা।এজন্য কর্মহীন শ্রমজীবী,প্রতিবন্ধী, হরিজন ও
হিজড়া স¤প্রদায় এবং দরিদ্রদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা বিতরণে
সহযোগীতা করেছে থানা পুলিশ।থানা অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান
জানান,কোন চাওয়া-পাওয়ার আশায় নয় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি
সামাজিক দায়বদ্ধতা থেকে থানা পুলিশের সকল সদস্যের স্বদিচ্ছার কারনে এসব
উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান,সকলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা
রক্ষার পাশাপাশি যেকোন প্রয়োজনে জনগণের পাশে থাকতে প্রস্তুত রয়েছে থানা
পুলিশ।