এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের
কালীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে মা কাকলী খাতুন(৩৮) ও তার ছেলে রাজা
হোসেন(২১) কে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।সোমবার(২০এপ্রিল) দুপুরে উপজেলার
বারপাখীয়া গ্রামে এ মা ও ছেলেকে জখম করেছে প্রতিপক্ষরা।
স্থানীয় সুত্রে জানা যায়, ধরাকে কেন্দ্র করে বারপাখিয়া গ্রামের জামিরুল ইসলাম ও শওকত আলী এই দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সেই বিরোধের জের ধরে শওকত ও তার ছেলে শামিম, সবুজ ও শহিদসহ আরো ৬/৭ জন দেশীয় অস্ত্র নিয়ে জামিরুল ইসলামের ছেলে রাজাকে কুপিয়ে জখম করে। এসময় রাজার মা কাকলী ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা রাজা ও তার মা কাকলী খাতুনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। ওই ঘটনায় থানাতে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন তিনি।