মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন
আতস্কিত,গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ । চলছে
এক ধরনের ঘোষিত –অঘোষিত লকডাউন ঠিক তখনই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
করোনা প্রভাবে অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে
কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামের সন্তান ওয়ার্ড যুবলীগের
সভাপতি ও ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন । সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ মোহাম্মদ
নাসিম এমপির নির্দেশনায় এবং সাবেক সাংসাদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের
পরামর্শক্রমে করোনায় এলাকার ক্ষতিগ্রস্থ হত দরিদ্রদের মাঝে সোমবার সকালে ত্রাণ
সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন এর
ব্যক্তিগত অর্থায়নে এই ত্রাণ সামগ্রী তার নিজ বাড়িতে বিতরণ করা হয় অত্র গ্রামের
১৪০ টি দরিদ্র পরিবারের জন্য পরিবার প্রতি ৬ কেজি চাউল,আধা কেজি পিয়াজ, ১
কেজি গোল আলু, সামাজিক দুরুত্ব বজায় রেখে বিতরণ করেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান খলিলূর রহমান সিরাজী। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগর
সভাপতি আলহাজ শওকত হোসেন,ইউসিয়স যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ
রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।