রাকিবুজ্জামান জিহাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:বর্তমান
পরিস্থিতি মহামারি নভেল করোনা ভাইরাসে বিশ্বসহ বাংলাদেশে মহা সংকটময়
মুহুর্ত চলছে। এমন সময়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২নং নিত্যানন্দপুর ইউপি
ফারুক হোসেন বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
নির্দেশনায় ১’শত হতদরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে সরকারি ত্রাণ ও
নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে
ইউপি পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্যসামগ্রী
হিসেবে ১০ কেজি চাউল, ১কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তৈল, ৫০০ গ্রাম
লবন ও ১ টি সাবান সামাজিক দুরত্ব বজায় রেখে এ সামগ্রী বিতরণ করা হয়।এসব
নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় দরিদ্র
পরিবারগুলো।ইউপি চেয়ারম্যান বলেন, বর্তমান করোনা
সংকট পরিস্থিতি যতদিন থাকবে ততদিন অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ
খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত থাকবে। আমার ইউনিয়নের কোন মানুষ খাদ্য কষ্টে
একবেলাও অনাহারে থাকবে না। তিনি আরো জানান, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে কেউ
খাদ্য কষ্টে দিনপাত করছে কি না খুঁজে বের করে খাদ্যসামগ্রী পৌছায়ে দেওয়া
হবে।
এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার) শামীম আহমেদ খান, অত্র
ইউপি সচিব আলী মনসুর, ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এর আগে ইউপি চেয়ারম্যান ফারুখ হোসেন বিশ্বাস ৩’শত হতদরিদ্র, অসহায়, খেটেখাওয়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।