মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা
ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের মানুষ গৃহবন্দি হওয়ায় এসব কর্মহীন
মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যহ্রত রেখেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।তারই
ধারা বাহিকতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিসের বাস্তবায়নে চালিতাডাঙ্গা ও
সোনামুখী ইউনিয়নে ২০১৯/২০২০ অর্থ বছরে জেলেরা জাটকা আহরণ নিষিদ্ধ হওয়ায়
এলাকার জাটকা আহরণকারী জেলেদের মানবিক সহায়তা মুলক প্রণোদনা হিসাবে খাদ্য
শস্য বিতরণ কর্মসূচী স্ব-স্ব পরিষদ প্রাঙ্গনে রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ত্রান
বিতরণ কালে উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান ও উপজেলা
কৃষকলীগের সহসভাপ্রতি আতিকুর রহামন মুকুল । সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ শাহজাহান আলী উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান,পল্লী উন্নয়ন
কর্মকর্তাক সানোয়ার হোসেন, সহ অন্যান্য ইউপি সদস্য গন । সাবেক স্বাস্ব্য মন্ত্রী
বর্তমান সাংসদ আলহাজ মোহাম্মদ নাসিমের নিদের্শনা ও সহযোগীতায়
চালিতাডাঙ্গা ইউনিয়নের ১০০জন জেলে এবং সোনামুখী ইউনিয়নে ৫৫ জন (২ মাসের)
জেলে পরিবার কে চলমান করোনা প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রতিটি
পরিবার কে ৮০ কেজি করে চাল, বিতরণ করা হয়।