মোঃ জহুরুল ইসলাম,কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের
কাজিপুরে করোনাভাইরাস মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহন
করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। প্রশাসনের পক্ষ থেকে
বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সচেতনতা মুলক প্রচার
অভিযান,বাজার মনিটরিং,সামাজিক দুরুত্ব বজায় রাখতে তদারকি
করে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমন থেকে সুরক্ষায় প্রতিদিন
নানা কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। করোনা
দুর্য়োগ মোাকাবেলায় সরকারী ভাবে ত্রান সামগ্রী বিতর
অব্যাহত রয়েছে নি¤œ আয় ও কর্মহীন মানুষদের মাঝে। কেউ কেউ
ব্যক্তিগত ভাবে সাহায্য করছে। অনেকেই সাহায্য করতে চায় কিন্তু
সুনিদিষ্ট প্লাটফর্ম পাচ্ছে না এমতাবস্থায় এ দূর্যোগ
মোকাবেলায় এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছেন কাজিপুর
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। তিনি
সরকারের ত্রান কার্যক্রমের পাশা পাশি নিজের উদ্যোগে করোনা
প্রতিরোধে করোনা ফান্ড নামে একটি তহবিল গঠন করেছেন,
যেখানে সমাজের বিত্তবানেরা সরাসরি নগদ অর্থ দান করতে পারেন
অর্থবা সোনালী ব্যাংক কাজিপুর শাখায় ০১০২২৩৯১ এই সঞ্চয়ী
নম্বরে টাকা জমা দিয়ে আপনি ও মানব কল্যানে অংশীদার হতে পারেন
। ইতোমধ্যে অনেকেই ভাল সারা দিয়েছে। সমাজের যারা বিত্তবান ও
সম্পদশালী তাদের উচিৎ উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে ভাল
কাজের অংশীদার হওয়া। আজকে এ তহবিলে কাজিপুর চাউল কল
মালিক সমিতির পক্ষে সাধারণ সম্পদক আঃ রাজ্জাক নগদ ২০ হাজার
টাকা জমা দেন। এসময় উপজেলা চেয়ারম্যন খলিলুর রহমান
সিরাজী,তহবিল গঠনের উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী
অফিসার জাহিদ হাসান সিদ্দিকী কে সাধুবাদ ও ধন্যবাদ জানান ।
এ বিষয়ে নির্বাহী অফিসার জানান জাতীয় এ দূর্যোগ
মোকাবেলা করার জন্য সম্মিলিত প্রচেষ্ঠা দরকার, সরকারের একার
পক্ষে এ সমস্য সমাধান করা কঠিন। তাই সকলে মিলে এগিয়ে
আসলে প্রতিরোধ করা সহজ হবে। তিনি অরও জানন এ তহবিলের
পরো অর্থ করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন নি¤œ আয়ের ও হতদরিদ্র
মানুষদের জন্য স্বচ্ছতার সাথে ব্যয় করা হবে। এদিকে উপজেলা
চেয়ারম্যানের কার্যালয়ে করোনা প্রতিরোধে মনসুর আলী কল্যাণ
ট্রাষ্টে চাউল কল মালিক সমিতির পক্ষে সাধারণ সম্পদক আব্দুর
রাজ্জাক ও মালিক শামীম হোসেন নদদ ২০হাজার টাকা জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন উক্ত কল্যান ট্রাষ্ট এর সভাপতি ও উপজেলা
চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এবং সাধারণ সম্পদক
আসাদুজ্জামান বাবলূ