মুন্সীগঞ্জ সংবাদদাতা : পদ্মা নদীর মাওয়া পয়েন্টের নদী ট্রলার, সীবোট, লঞ্চ লকডাউন
কর্মসূচি শুরু করেছে মাওয়া নৌ-পুলিশ। নৌ পুলিশের ডিআইজি
মো: আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার) এর নির্দেশে
মাওয়া নৌ-ফাঁড়ির পুলিশের পক্ষে ১টি লঞ্চ, ২টি সীবোর্ট দিয়ে
অভিযান শুরু হয়। সোমবার (১৩ এপ্রিল) সকালে মাওয়া ঘাট থেকে
পদ্মা নদীতে নৌ পুলিশের ব্যানার সম্বলিত ১টি লঞ্চ, ২টি সীবোর্ট
দিয়েই তারা কোনভাবে যাতে এপার ওপার থেকে কেউ আসা যাওয়া
করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান নদীর বিভিন্ন
পয়েন্টে জনসমাগম সীমিত রাখা এবং যথার্থভাবে লকডাউন রক্ষার্থে
নজরদারি বৃদ্ধি করতে হচ্ছে। এসময় সবাই সামাজিক দূরত্ব (৩ ফিট)
মেনে চলবেন। করোনার সময় বড় বড় নৌযান বন্ধ থাকায় অনেকেই
ছোট ছোট ট্রলারে করে নদী পার হতে চেষ্টা করছেন। যারা নিয়ম ভেঙে
নদীতে যাতায়াত করবেন তাদের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও নৌ পুলিশ নদীতে শৃঙ্খলা রক্ষা সহ জাটকা ইলিশ সংরক্ষণ
অভিযান অব্যহত রাখবে।
মাওয়া ঘাটের পদ্মা নদীতে মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল
কবীরের নেতৃত্বে এস.আই উদয় বরন, এএসআই নজরুল ইসলাম, কনস্টবল
মজনু মিয়া, শাহিনুর হক, ফজলুল হক ও আব্দুর রাজ্জাক মাওয়া পদ্মা নদীর
মাওয়া এলাকা লকডাউন কার্যক্রম শুরু করেন। এই কার্যক্রম পরবর্তী
নির্দেশ না আসা পর্যন্ত অব্যহত থাকবে বলে জানান ইনচার্জ