মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে ঢাকার দক্ষিণ
কেরানীগঞ্জের জাজিরা এলাকা থেকে ট্রলারযোগে আসা ৯০ জন
ইটভাটার নারী- পুরুষ শ্রমিককে আটক করা হয়েছে। সোমবার রাত ১
টা ৩০ মিনিটের দিকে তাদেরকে ট্রলারসহ আটক করা হয়।
এ বিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো: কবির হোসেন
খাঁন জানান, সোমবার রাত দেড়টার দিকে আটককৃত ৯০জন
শ্রমিকগণ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার জাজিরা এলাকা
থেকে বিভিন্ন ইটভাটায় কাজ করতো। ট্রলার যোগে পটুয়াখালীর
গলাচিপার উদ্দেশ্যে যাওয়ার পথে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর
ব্রীজের নিচে ধলেশ্বরী নদী থেকে তাদের আটক করা হয়। পরে মুক্তারপুর
নৌ-পুলিশ ফাড়িঁতে নিে আসা হয়েছে।
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকালের ও দুপুরের খাবার
দেওয়া হয়। এছাড়াও শ্রমিকদেরকে ত্রাণ সামগ্রী হিসেবে ৫ বস্তা
চাউল, ১০ বস্তা আলু, ১ বস্তা ডাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয়
জিনিস বিতরণ করে পুনরায় পুলিশ পাহাড়ায় দক্ষিণ কেরানীগঞ্জের
উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইটভাটার
শ্রমিক বলে জানা যায়।