ইন্দুরকানী উপজেলা প্রতীনিধী :শফিকুল ইসলাম (মাসুদ) :
ইন্দুরকানীতে সাপ্তাহিক বাজারে জনসমাগম রোধ করতে বিকল্প পদ্ধতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে পূর্ব নির্ধারিত স্থানে এসে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দূরত্ব বজায় রেখে চলছে বেচা কেনা। উপজেলার প্রাণ কেন্দ্র ইন্দুরকানী বাজারটিতে বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন বাজার করে থাকেন। তাই ভিড় এড়াতে বাজারের মধ্যে অবস্থিত ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাট জমেছে।ইন্দুরকানী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা সাপ্তাহিক বাজারটি মূল বাজার থেকে একটু সরিয়ে বিস্তীর্ণ পরিবেশে করেছি।
ইন্দুরকানী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সাইফুর রহমান সোহাগ জানান, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এ বাজারটিতে ক্রেতা সাধারনের ভিড় লেগেই থাকে। তাই জনসমাগম রোধে এ বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, করোনা প্রতিরোধে ইন্দুরকানীতে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। ভিড় এড়াতে ইন্দুরকানীর সাপ্তাহিক বাজার স্থানান্তর করে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়েছে। যাতে ভিড় না জমে সে জন্য লোক রাখা হয়েছে। করোনা ভাইরাস থেকে ইন্দুরকানীকে রক্ষা করতে যে কোন পদক্ষেপ নিতে আমরা প্রন্তুত।উপজেলার পত্তাশী বাজারে,ঘোষেরহাট,বাজার সহো একইভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সাপ্তাহিক হাট বাজার বসে এবং উপজেলার সকল বাজারে সাপ্তাহিক হাট বাজার বসার জন্য সামাজিক দূরত্ব রেখা নির্ধারণ করে উপজেলা প্রশাসন যাতে যাতে করে গ্রামের সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেএ কথা সাংবাদিকদেরকে জানান উপজেলা প্রশাসন হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ