ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৬৮ জনে। এছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯৭১ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৯৫০ জন।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৪১ জনের নমুনা সংগ্রহ ও ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।