মোমিনুল ইসলাম পাবনা থেকেঃ করোনাভাইরাসের কারণে ঈশ্বরদী আটঘরিয়ার বিভিন্ন এলাকার রিক্সাচালক,দিনমজুরসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সারা দেশেই একই অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মহীন মানুষের বাস্তব অবস্থা বিবেচনা করে প্রধান মন্ত্রী মানুষের স্বার্থে দেশব্যাপি গরীব মানুষের খাদ্য সহায়তা দেওয়ার মহৎ পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছেন।
এ অবস্থায় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ৭১পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়ার) আসনের এমপি প্দ প্রার্থী, ঈশ্বরদীর কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী মৎসজীবীলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক, মেগা গ্রুপ অব ইন্ডাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, মেগানিউজ২৪.কম এর প্রধান সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলিম এর পক্ষ থেকে করোনাভাইসের কারণে কর্মহীন হয়ে পড়া পাঁচ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার অঙ্গীকার নিয়ে ০১লা এপ্রিল,হতে সারা মাস ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ সহ প্যাকেজিং চলছে।
আজ মঙ্গলবার (০৭এপ্রিল) ৭ম দিনে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া, সলিমপুর, খারজানী, ভারইমারী, দাদপুর, সামিলপুর এবং ঈশ্বরদী পৌর এলাকার বাড়ি বাড়ি গিয়ে ইঞ্জিনিয়ার আব্দুল আলিমের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া আটঘরিয়া উপজলোয় সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন। আজ সর্বমোট ৫০০শ পরিবারে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তার দেওয়া খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, তেল ও আলু।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ নজরুল দেওয়ান নওদাপাড়া, মোঃ আরশেদ মাস্টার দাদপুর, আমজাদ দাশুড়িয়া, জবান আলী সহ এলাকার জাগ্রত নবীন সংঘের সদস্য বৃন্দ ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউনেডশন পাবনা জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন শেখ ।
এসময় তিনি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলিম এর পক্ষ থেকে এলাকার মানুষদের বলেন, নভেল করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে ও সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বিনা কারণে কেউ ঘরের বাহিরে না বের হয়। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে ধারণা দেন।
আব্দুল আলিম জানান, এই খাদ্য সামগ্রী বিতরণ সহ প্যাকেজিং, তার নিজ উ্রদ্যাগে সারা মাস চলবে ও তার দেওয়া পাঁচ হাজার পরিবারের খাদ্য সামগ্রী সহায়তার অঙ্গীকার বাস্তবায়ন করবে ইনশাল্লাহ।