সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-
** বিশেষ প্রেস বিজ্ঞপ্তি **র্যার-১২, সিরাজগঞ্জ এর বিশেষ অভিযানে এবং র্যাব-৩ এর সহযোগিতায় রুপপুুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিম কোম্পানীর পরিচালকের গাড়ি চালক সম্রাট (৩০) এর চাঞ্চল্যকর হত্যা মামলার মূুলহোতা মমিন(৩২) র্যাবের হাতে গ্রেপ্তার।
র্যার-১২, সিরাজগঞ্জ সদর দপ্তরে প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, পাবনা জেলার ঈশ্বরদী থানার মধ্য অরনকোলা গ্রামের মোঃ আবু বকর সিদ্দিকের ছেলে সম্রাট (৩০) পেশায় একজনগাড়ি চালক ছিলেন। প্রায় তিন বছর যাবত রুপপুুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিম কোম্পানীর পরিচালকের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিল। চালক সম্রাট প্রতিদিন রাত সাড়ে ১০ টার মোধ্যে কাজ শেষে বাড়ি ফিরতেন। কিন্ত ২৩ মার্চ ২০২৩ খ্রিঃ চালক সম্রাট ডিউটি শেষে বাড়ি না ফেরাতে তার পরিবারের লোকজন সম্রাটের মোবাইলে ফোন দিলে ফোন বন্ধপায়। পরদিন ২৪ মার্চ চালক সম্রাটের বাবা আবু বকর সিদ্দিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিম কোম্পানীর অন্যান্য চালকদের সম্রাটের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা জানান চালক সম্রাট ২৩ মার্চ ২০২৩ ইং তারিখে রাত্রি ৮ টা ১০ মিনিট সময়ে রুপপুুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে ডিউটি শেষ করে অফিসের -PRADO- গাড়ি যাহার নং ঢাকা মেট্রো ঘ- ১৫-৪৭৪৮ গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে গেছে। এরপর সম্রাটের পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেঅফিসের -PRADO- নং ঢাকা মেট্রো ঘ- ১৫-৪৭৪৮ নং গাড়িসহ সম্রাট বাঁশেরবাদা মধ্য পাড়ায় তার পূর্ব পরিচিত বন্ধু আব্দুল মমিনের বাসায় গিয়েছিল। সেই সুত্র ধরে সম্রাটের পরিবারের লোকেরা বন্ধু মমিনের বাসায় গিয়ে মমিনকে না পেয়ে মমিনের স্ত্রী মোছাঃ সীমার নিকটে সম্রাটের বিষয়ে জানতে চাইলে সীমা উত্তেজিত হয়ে সম্রাটের পরিবারের লোকেদের সাথে কথা বলে।এরপর পরিবারের লোকেরা সম্রাটকে ও তার গাড়ি খানা খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৫ মার্চ ২০২৩ ইং তারিখ আনুমানিক সকাল ৮ ঘটিকায় কুষ্টিয়া জেলার কুমারখালি থানাধীন চর সাদিপুর ইউনিয়নের আড়ুয়াবান্দা গ্রামের শিলাইদহ ঘাট নামক স্থান থেকে কুমারখালি থানা পুলিশ একটি সাদা জিপ গাড়িসহ বস্তাবন্দি চালক সম্রাটের মরদেহ উদ্ধার করে।
এ হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের পিতা মোঃ আবু বকর সিদ্দিক বাদি হয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-৫৮,তারিখ ২৫ /৩/২০২৩ ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। হত্যাকান্ডের পর থেকেই আসামি মমিন আত্মগোপনে চলে যায়।এ মামলার পর র্যাব-১২ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন পিপিএম সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র্যাব ১২- সিরাজগঞ্জ এর অফিসার ও সদস্যগন ছায়া তদন্তে নামে। এ ছায়া তদন্তের এক পর্যায়ে র্যার-১২, সিরাজগঞ্জ এর বিশেষ অভিযানে এবং র্যাব-৩ এর সহযোগিতায় ২৬ মার্চ ২০২৩ ইং তারিখ দিবাগত রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল থানাধীন বাংলা মোটর এলাকায় র্যার-১২, সিরাজগঞ্জ এর বিশেষ অভিযানে এবং র্যাব-৩ এর সহযোগিতায় রুপপুুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিম কোম্পানীর পরিচালকের গাড়ি চালক সম্রাট (৩০) এর চাঞ্চল্যকর হত্যা মামলার মূুলহোতা পলাতক আসামি মমিন(৩২),পিতা- মোঃ বাহাদুর খাঁ,সাং বাঁশেরবাদা মধ্যপাড়া, থানা ঈশ্বরদী, জেলা পাবনা কে গ্রেপ্তার করে । পরকীয়ার জের ধরে সম্রাটকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২৭ মার্চ সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কার্যালয়ে সিরাজগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথেবিশেষ প্রেস ব্রিফিংকালে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ আহমেদ বিশেষ প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানান। এসময় এ্যাডজুটেন্ট মোস্তাফিজুর রহমান, কোম্পানি কমান্ডার এরশাদ হোসেন, মনির হোসেন, প্রশিক্ষণ শাখার মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।