Exif_JPEG_420
সেলিম শিকদার সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ সদর উপজেলা ফার্নিচার ও বার্ণিশ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ-২৭৪১ এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন পালন উপলক্ষে কেক কর্তন ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১৭ মার্চ) শুক্রবার বিকেলে শহরের প্রবেশদ্বার বাজার স্টেশনে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা মুক্তমঞ্চে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন পালন উপলক্ষে কেক কর্তন ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিব এ মিল্লাত মুন্না এমপি, পৌর কাউন্সিলর রুমানা রেশমা, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ১৯৭৩ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত ফার্নিচার ও বার্ণিশ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং আজীবন উপদেষ্টা মোঃ আব্দুল কাদের চাঁন,যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক আব্দুল জব্বারখান রতু, আব্দুল বাসেদ বাবু। পরে পরিচিতি পর্বে সদর উপজেলা ফার্নিচার ও বার্ণিশ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি দেলশাদ আলী,সাধারণ সম্পাদক মীর জাফর উল্লাহ সারাফাত,সহসাধারণ সম্পাদক আবৃদুস সোবাহান,সাংগঠনিক আজিম উদ্দিন, কোষাদক্ষ রফিকুল ইসলাম,দপ্তর শাবিল সেখ, প্রচার ফয়সাল শেখ,সমাজ কল্যাণ সোহেল রানা,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হান্নান শেখ,সদস্য সুমন শেখ,রহমত আলী,ভাষা শেখের পরিচয় করানো হয়।