সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-“পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ” উপরোক্ত এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়। গত ( ৬ মার্চ ২০২৩) সোমবার সকাল ১০ টায়দিবসটি পালন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসক কার্য্যালয় কালেক্টোরেট চত্বর থেকে শোভাযাত্রা বের করাহয়। অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে সমবেত হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) মোঃ রায়হান কবীরের সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্য্যালয়ের সহকারী কমিশনার মোঃ রাশেদ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর সিরাজগঞ্জের মূখ্য পাট পরিদর্শক মোছাঃ তারানা আফরোজ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজগঞ্জ মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন, জেলা প্রশাসক কার্য্যালয়ের সহকারী কমিশনার মোঃ রেদওয়ান আহমেদ রাফি,মোঃ ফজলে রাব্বি মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।