এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ: করোনার
সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে কঠোর অবস্থানে ঝিনাইদহ জেলা পুলিশ।
পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম এর নির্দশে সোমবার(৬এপ্রিল) সকালে
শহরের পায়রা চত্বর, হামদহ, আরাপপুর সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। এসময়
প্রয়োজন ছাড়া ইজিবাইক চলাচল বন্ধ ও মোটর সাইকেলে একজনের বেশি না বসা,
বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও
ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া শহরে প্রবেশ
করতে দেওয়া হচ্ছে না।
এসময়
পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে
রয়েছে জেলা পুলিশ। জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো
হয়েছে। প্রয়োজন ছাড়া যারা বাড়ির বাইরে যাচ্ছেন তাদের ঘরে থাকার পরার্মশ
দেওয়া হচ্ছে।