ডেস্ক : যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নিচে চলে গিয়েছে। প্রবল শীতের কারণে নিমেষেই বরফে পরিণত হচ্ছে ফুটন্ত পানি।
ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাফেলো, ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়- ঠান্ডায় অনেকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্য মন্টানাতে। সেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেছে।