সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ- ” আরো এগিয়ে যাওয়ার দৃঢপ্রত্যয়ে ” এই শ্লোগান কে সামনে রেখে ৪৬ তম, প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৭ বছর পদার্পণ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০.৩০ মিনিটে চৌরাস্তায় সিরাজগঞ্জ প্রেসক্লাব এর মিলনায়তনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি ব্যুরো প্রধান হেলাল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জানাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ প্রতিদিন নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম , দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল হামিদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, জিটিভি টেলিভিশন ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক লাখোকন্ঠ ও ভয়েজ অব এশিয়া পত্রিকা জেলা প্রতিনিধি সেলিম শিকদার, বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন, দৈনিক বর্তমান জেলা প্রতিনিধি সাহিদা খাতুন, ,দৈনিক যমুনা প্রবাহ স্টাফ রিপোর্টার ও দৈনিক চিত্র জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্ট, দৈনিক আজকের সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস স্টাফ রিপোর্টার মো: ছাম্মি আহমেদ আজমীর, নতুন সময় জেলা প্রতিনিধি সোহাগ হাসান প্রমূখ।অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা কে এম হোসেন আলী হাসান বলেন, দৈনিক করতোয়া পত্রিকার শুভ জন্মদিনের পত্রিকার উত্তরত্বর সমৃদ্ধি কামনা করে বলেন,আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে ফলে সাংবাদিকতা আরও মান সম্মত হচ্ছে। প্রিন্ট মিডিয়ার জগতে বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাগুলো
জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে সুনাম অর্জন করেছে দৈনিক করতোয়া পত্রিকাটি। এসময় তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিশন ২০৪১ সালকে সামনে রেখে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ বি- নির্মাণে নানা মূখী উন্নয়ন কাজের সংবাদ পত্রিকায় প্রকাশ করে জনগণের কাছে অতিদ্রুত পৌছে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।পরে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিন শেষে পুনরায় প্রেসক্লাবে এসে সমবেত হয়।অনুষ্ঠান টি সঞ্চালনায় করেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর।