দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, দুপচাঁচিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে মোজাম্মেল হক(৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোজাম্মেল উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রাম গ্রামের ডাক্তারপাড়ার মৃত বাহার উদ্দিনের ছেলে।১১আগস্ট বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় এ ঘটনাটি ঘটেছে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মৃত মোজাম্মেল হকের ছেলে মুমিনুল ইসলাম সানা(৩৮) একজন মানসিক রোগী। ঘটনারদিন সকালে মোজাম্মেল ছেলেকে ভাত খাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে তার পিতা মোজাম্মেল হকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত মোজাম্মেলকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুপচাঁচিয়া থানার এসআই শাহজাহান আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।