মোঃ জহুরল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ “৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর প্রকৌশলী তানভীর শাকিল জয়। উপজেলা পঃপঃকর্ম কর্তা পলাশ ভৌমিক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এ বি এম আরিফুল ইসলাম, কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুরসদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দসহ জনপ্রতিনিধিবৃন্দ।
পরিবার পরিকল্পনার নানা বিষয়ে ভূমিকা রাখায়
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ৭ জনকে এবং , জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেনকে ক্রেস্ট দিয়ে সম্মানা তুলে দেন অতিথি বৃন্দ।