দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল,
গত মঙ্গলবার দিনগত রাতে দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফিরোজ হোসেনের শ্বশুর বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আব্দুল লতিফ প্রামানিক হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজিউন)। তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
উপজেলা সদরের ছোটধাপ এলাকার আলহাজ্ব ফজের আলী প্রামানিকের ছেলে আব্দুল লতিফ প্রামানিক ঘটনার দিন গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। দ্রত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে, নাতি সহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় ছোটধাপ এলাকায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের শ্বশুর ও কাঠব্যবসায়ী আব্দুল লতিফ প্রামানিকের আকষ্মিক মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, রমেন্দ্রনাথ পোদ্দার, জাতীয় অনলাইন প্রেসক্লাব এর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাছুদ রানা উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনছুর আলী প্রমুখ