মুহাম্মদ আরফাত হোসাইন – চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাসারের কারণে দেশের নিম্ন আয়ের সাধারণ মানুষ সংকটময় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেশুয়া ব্লাড ব্যাংক এই ছাড়া কেশুয়া ব্লাড ব্যাংক এর উদ্যোগে চন্দনাইশে বরমা ইউনিয়ন এর ১,২,৩নং ওয়ার্ড়ে করোনা ভাইরাস ধ্বংসের কীটনাশক ক্যামিকেল দিয়েছে এবং বিভিন্ন জায়গায় স্যানিটাইজার বসানো হয়েছে। কেশুয়া ব্লাড ব্যাংক এর সদস্যরা মানুষদের সচেতনতার জন্য গ্রামের মানুষদের ঘর থেকে প্রয়োজন ছাড়া বের না হাওয়ার ও অনুরোধ করেন। কেশুয়া ব্লাড ব্যাংক এর এডমিন মোঃ সাইমন রশিদ বলেন সকল প্রয়োজনে গ্রামের মানুষদের পাশে থাকবে কেশুয়া ব্লাড ব্যাংক। তিনি আরো বলেন, আমি সবাইকে অনুরোধ করবো যারা ঈদের খরচের জন্য টাকা জমাচ্ছেন কিংবা বেশি টাকা যাদের রয়েছে তারা যেন মানুষদের পাশে দাঁড়ায়।