আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁ জেলায় ১১টি উপজেলায় পুলিশের উদ্যােগে করােনা ভাইরাস কর্মহীন ১২শ’ ৫০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে সদর মডেল থানা চত্বরে এই কর্মসুচীর উদ্ধােধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মানান মিয়া বিপিএম।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কজি চাল, ২ কেজি আলু, ১ কজি ডাল, ১লিটার তেল ও সাবান। এসময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাকিবুল আকতার ও ফারজানা হােসন, সদর মডল থানা অফিসার ইনচার্জ সােহরাওয়ার্দী হােসনসহ পুলিশর উর্ধতন কর্মকর্তাগণ।
পুলিশ সুপার এ সময় বলেন, করােনার সময় মানুষদের ঘরে রাখার দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধ থেকে পুলিশ এগিয়ে এসেছে। বেঁচে থাকার জন্য দামী খবার দিতে না পারলেও নুন্যতম খাবার দিতে পুলিশ এগিয়ে এসেছে। সরকারি নির্দেশ পালন করে জনসাধারণদের ঘরে থাকার জন্য অনুরাধ জানান তিনি।#