এই করোনার দিনে নেই তবে তুমি
আছেন সেই তিনি সে আমার রব ।
–
কষ্ট বা দুঃখে কঠিন সময়
থাকো না তুমি মোর পাশে,
এই করোনার দিনে তুমি ছাড়া রব
কে থাকে বলো মোর পাশে।
–
তুমি থাকো তবে গানে কিবা নাচে
হাসির সুরের মিছিলে,
এই করোনার দিনে তুমি নেই তবে
শুধু আছে মোর রব পাশে।
–
করোনা আবারো হারিয়ে যাবে
কিন্তু তুমি থাকবে না আর পাশে,
করোনা এসেছে তবে সত্য মিথ্যার
কঠিন বিপদের বন্ধু চিনাতে।
–
এই করোনার দিনে তুমি ছাড়া রব
নেই তো আপন কেহ পাশে,
করোনা তুমি বার বার এসো
শুধু আপন কারা চিনাতে।
–
এই করোনার দিনে তুমি নেই তবে
আছে মোর রব পাশে