সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জে নৌকার উপর বজ্রপাতে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে।আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৭ জুন শুক্রবার ভোরথেকে সিরাজগঞ্জে প্রচন্ডভাবে বৃষ্টি ও বজ্রপাত চলছিল।বৃষ্টি চলাকালীন সময়েসিরাজগঞ্জে যমুনা নদীর কাওয়াকোলা ইউনিয়নের বর্ণীরচড়ে নামক স্থানেনির্মাণসামগ্রী পরিবহনকারী নৌকা উপরে দুপুর ১২টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতেসিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সির ছোট ভাই ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সির চাচা আব্দুর রাজ্জাক মুন্সি (৪৫) ও সায়দাবাদ এলাকায় যমুনা নদীর নদীর উপর রেল সেতু নির্মাণ শ্রমিক নাসির উদ্দিন (১৭)নিহত হয়েছে এবং চারজনকেআহতবস্থায় উদ্ধারকরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আহতরা উভয়েই চিকিৎসাধীন রয়েছেন।