মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ কাজিপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজিপুর ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ জান্নাতুল ফেরদৌস ইতি ।
কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ উদযাপন শিক্ষা কমিটির সদস্য সচিব শামীম আরার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে দেখা যায়, মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস ইতি।
এ দিকে ইতির এমন কৃত্বিত্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উল্লাস ও উদ্দীপনা।
শ্রেষ্ট শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, এ অর্জন আমার একার নয়।এ অর্জন অত্র প্রতিষ্ঠানের সকলের। যে কোনো পুরস্কার ও স্বীকৃতি কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি করে। এ স্বীকৃতি পেয়ে আমি খুব আনন্দিত।আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আমার সর্বোচ্চ মেধা সৃজনশীলতা দিয়ে শিক্ষার্থীর সুপ্ত মেধার বিকাশ ঘটাতে চেষ্টা চালিয়ে যাবো। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হওয়ায় ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য কাজ করতে। স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম।তবে এমন অর্জন আমাকে আরও অনুপ্রেরণা দিবে।
উল্লেখ্য,জান্নাতুল ফেরদৌস ইতি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ থেকে ২০০০ সালে বি এস সি দ্বিতীয় বিভাগে ডিগ্রি অর্জন করে প্রথমে মেঘাই এম এম বি পি দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ২০০২ সালে। পরবর্তীতে ২০১১ সালে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক যোগদান করে অদ্যবধি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পেশাগত দক্ষতা অর্জনের অংশ হিসেবে তিনি বি এড কোর্স, বাংলাদেশ গার্লস গার্ড কর্তক প্রশিক্ষন,বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের প্রশিক্ষন সহ বিভিন্ন শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।