মোঃ জহুয়ুল ইসলাম কাজিপুর প্রতিনিধি।সিরাজগঞ্জ এর কাজিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ ১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।২৭ মে( শুক্রবার )বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে
খেলায় প্রধান অতিথি ছিলেন সিরাজগন্জ ১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু ,সহকারী কমিশনার( ভূমি) এ বি এম আরিফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল,নিশ্চিন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল কবির,
উপজেলা ত্রুীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রাশেকুল ইসলাম অনু।
উল্লেখ যে গত ১১মে ১৩টি টিমের অংশ গ্রহনে উক্ত খেলাটি উদ্বোধন করেন সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় । ফাইনাল খেলায় কাজিপুর পৌরসভা ফুটবল একাদশ বনাম নাটুয়াপাড়া ফুটবল একাদশ ইউনিয়ন অংশগ্রহণ করেন, এতে কাজিপুর পৌরসভা নাটুয়ারপাড়া ইউনিয়নকে ৩ – ০ গোলে হারিয়ে জয় লাভ করেন। পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।