ঠাকুরগাঁওপ্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এক পক্ষ বলছে বড়ইপারাকে কেন্দ্র করে, অপর পক্ষ বলছে জমিজমাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের এসিল্যান্ড বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আলম (৫০), আদম (৪৭), লাবু (২২), সাকিলা আক্তার (৩৮), রেজাউল (৫০)। পুলিশ জানায়, আদম আলীর প্রতিপক্ষ রসুলের সাথে দ্বন্দের জেরে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ৫ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার মুল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আদম আলীর পরিবারের স্বজনদের দাবি বাড়ির পাশে বড়ই পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রসুলের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাদের লোকজনই বেশি আঘাতপ্রাপ্ত হয়। অপর পক্ষে রইসুলের স্বজনরা জানায় দীর্ঘ দিন ধরে জমি নিয়ে আদম আলীর পরিবারের সাথে দ্বন্দ চলছিল। তারা জোরপূর্বক আমাদের কিছু জমি দখল করেছে। এ ব্যাপারে মামলা চলমান রয়েছে। আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত কয়েক জন কর্মচারী বলেন, হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা দেবে কে ? আমাদের জন্য দায়িত্ব পালন করাটাই কষ্টকর হয়ে দাড়িয়েছে। আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মেইসাম সোহবান বলেন জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রেজাউলকে ৬/৭ জনের একটি দল এসে ব্যাপক মারধর করতে থাকে। এ সময় পুলিশ এসেও তাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না। এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে জানা যায় বড়ই পাড়াকে কেন্দ্র করে আদম আলীর পরিবারের সদস্যদের সাথে রইসুলের পরিবারের সদস্যদের দ্বন্দ বাঁধে। উভয়ের মধ্যে সংঘর্ষে আহত হয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি
Year: 2021
ডেস্ক : ভারতের সঙ্গে বিরোধিতা করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের...
যশোর জেলা প্রতিনিধি : যশোর জেলার মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর মধ্যপাড়ায় সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের প্রতিষ্ঠিত...
ডেস্ক: আগামী ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে এবং তার আগে ১৭ মে বিশ্ববিদ্যালয়ের...
ডেস্ক : ভারত থেকে আরো ২০ লাখ করোনার টিকা আসছে সোমবার রাতে। রাত ১১টা ১০ মিনিটে ভারতের...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ”সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...
ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল...
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মাসব্যাপীক্রিকেট প্রশিক্ষণ এর সমাপনী ও ক্রিকেট প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠীতহয়েছে । শনিবার (২০...
জামালপুরে প্রতিনিধিঃ. . জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী শিল্পমেলা শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি দুপুরে পুলিশ...
জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের পৌরসভার পাশে সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত মির্জা আজম অডিটোরিয়াম এর উদ্বোধন...